আগুনমুখা । Agunmukha

শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

বাদী ওয়ার্ড যুবলীগ সভাপতি; আসামী ইউনিয়ন বিএনপির সভাপতি সহ এক সাংবাদিক।

পটুয়াখালী কৃষকদল সভাপতির ইন্দনে মামলা দায়ের

611 6
0
ইরানের রাষ্ট্রপতি রাইসি’র মৃত্যুতে রাষ্ট্রীয় শোক; পটুয়াখালীতে অর্ধনমিত ছিল জাতীয় পতাকা।
849
SHARES
3.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের বাজারঘোনা ৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ হাবিবুর রহমানের দায়ের একটি চাঁদাবাজির মামলায় আসামি করা হয়েছে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিব আনন্দ বাজার পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মু: হেলাল আহম্মেদ রিপন। এ ছাড়া এই মামলায় পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির মৃধাকেও আসামী করা হয়েছে।  গত বুধবার (১১ সেপ্টেম্বর) পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আমলী আদালতে মামলাটি দায়ের করা হয। আদালত মামলাটি গ্রহণ করে সদর থানাকে এজাহার গ্রহনের নির্দেশ দিয়েছে।
মামলায় দাবী করা হয় বাদী হাবিবুর রহমান বাজারঘোনা সুলিজগেট সংলগ্ন এলাকায় মুদি, মনোহরী দোকান সহ অটো রিকশা ভাড়া দিয়া জীবিকা নির্বাহ করেন। গত ৫ সেপ্টেম্বর অভিযুক্ত আসামিরা তার (হাবিবুর রহমান) কাছে ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ঘটনার দিন গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় পরস্পর যোগসাজসে একত্রিত হইয়া পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাঁশের লাঠি, লোহার রড, চাইনিজ কুড়াল সহ দেশীয় প্রাণনাশক অস্ত্র নিয়া বাদী যুবলীগ নেতা হাবিবুর রহমান এর দোকানে আসিয়া ১২ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দোকানের ক্যাশ থেকে নগদ ৫০ হাজার টাকা সহ ১ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’
এ মামলায় মোট ১০ জন সহ অজ্ঞাত নামা আরও বেশ কয়েকজনকে আসামী করা হয়েছে। আর এই আসামীর ১০ নম্বর তালিকায় মু: হেলাল আহম্মেদ রিপনকে আসামী করা হয়।
যুবলীগ নেতার মামলায় আসামি সাংবাদিক মু: হেলাল আহম্মেদ রিপন বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানিনা। বাদীর সাথে আমার কোন পরিচয় নেই। তাছাড়া আমার গ্রামের বাড়ি পটুয়াখালী শহরের ৪নং ওয়র্র্ডে। এখানে আমার পৈত্রিক নিবাস। কয়েকদিন আগে জেলা কৃষকদলের আহবায়ক মনিরুজ্জামান টিটুর বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করায় তিনি আমাকে হামলা মামলার হুমকি দিয়েছিল। এরই ধারাবাহিকতায় আমাকে আসামী করা হতে পারে।
মরিচবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বশির উদ্দিন সিকদার জানান, ‘আমি দির্ঘদিন ধরে আমার ব্যবসায়ীক কাছে ঢাকা অবস্থান করছি। এ ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে আমি বিএনপি’র আমলে এই ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম। আমার অনেক শত্রু থাকতে পারে। কিন্তু বাদী যাকে চিনেনা, যার বাড়িও মরিচবুনিয়া ইউনিয়ন নয়। এমন এক সাংবাদিক বন্ধুর নাম কিভাবে আসামির তালিকায় যুক্ত  হলো? তবে এটা ঠিক বুঝতে পারছি বাদী যুবলীগ নেতা পটুয়াখালী জেলা বিএনপির কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান টিটুর ইন্ধনে ঘটিয়েছে। আমি রাজনীতির প্রতিহিংসার শিকার। আমি এর তিব্র নিন্দা জানাই। আমি অচিরেই এই মিথ্যা মামলার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মানহানি মামলা দায়ের করবো।’
এ বিষয় মুঠোফোনে জানতে চাইলে মামলার বাদী হাবিবুর রহমান বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
তবে জেলা কৃষকদলের আহবায়ক মনিরুজ্জামান টিটুর কাছে মামলায় সাংবাদিককে আসামী করার বিষয় জানতে চাইলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। এবং এ বিষয়ে তিনি সামনা সামনি কথা বলার কথা জানান।
পটুয়াখালীর পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, ‘এ বিষয় সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করবে এবং নিরাপরাধ কাউকে হয়রানি করা হবে না।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist