আগুনমুখা । Agunmukha

শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

আ’লীগ ফ্যাসিবাদীদের প্রতিধ্বনি বিএনপির মধ্যে শুনতে পাচ্ছি: ভিপি নূর

437 4
0
আ’লীগ ফ্যাসিবাদীদের প্রতিধ্বনি বিএনপির মধ্যে শুনতে পাচ্ছি: ভিপি নূর
606
SHARES
2.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীতে কেন্দ্রীয় গন অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন,‘ বিএনপিসহ সহ আমরা ৪২ টি দল যুগপৎ আন্দোলন করেছি কিন্তু দুঃখের বিষয় ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতাকর্মীদের চেহারার পরিবর্তন দেখতে পাচ্ছি। আওয়ামীলীগ ফ্যাসিবাদীদের প্রতিধ্বনি বিএনপির মধ্যে শুনতে পাচ্ছি। পরিষ্কার কথা, যারা ১৫ বছর আন্দোলন করেছে, রক্ত দিয়েছে তাদের নিয়ে যদি বিএনপি জাতীয় সরকার নির্বাচন করে তাহলে তাদের সাথে সমঝোতা হবে। অন্যথায়, বিএনপির বিকল্প জোট হয়ে, বিকল্প শক্তি নিয়ে একক ভাবে নির্বাচন করা হবে।’

শুক্রবার বিকেলে নিজ জেলা পটুয়াখালীতে আগমন উপলক্ষে শহরের ঝাউতলাস্থ শহিদ মিনারের পাদদেশে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় নূরুল হক নূর বলেন,‘কোন দল যেন আগামী সংসদে এককভাবে মাতব্বরি না করতে পারে সেজন্য আমরা সংখ্যাানুগতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। প্রতিটি রাজনীতির দল যে অনুসারে ভোট পাবে সে অনুসারে তাদের প্রতিনিধিত্ব থাকবে। এক ঢল এককভাবে সংসদে গেলে কি হয় তা আমরা গত ৫০ বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে গিয়ে আমরা স্বৈরাচারী হতে দেব না।’
জনগণের উদ্দেশ্যে নূরুল হক নূর বলেন,’কয়েকদিন যাবত একদল চাঁদাবাজ দখলবাজ, লুটপাটকারী, মাস্তান বাহিনী দেখতে পাচ্ছি, কাজেই জনগনকে এদের বিরুদ্ধে আওয়ামীলীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে এদের বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। শেখ হাসিনা বলেছিল, আমি শেখ মুজিবুর কন্যা, আমি দেশ ছেড়ে পালাইনা কিন্তু যখন জনগন রাস্তায় নেমেছে শেখ হাসিনা ঠিকই দেশ ছেড়ে পালিয়ে গেছে।’
বিভিন্ন দলের উদ্দেশে করে গনঅধিকার পরিষদের সভাপতি বলেন,’ এই দেশের তরুণরা কারো ক্ষমতায় যাওয়ার শিরি হওয়ার জন্য রক্ত দিবে না, কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য লাঠিয়াল বাহিনী হবে না। এ দেশের তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন নেতৃত্ব তৈরি করার জন্য সংগঠিত হচ্ছে।’
প্রশাসনের উদ্যেশ্যে বলেন,‘ আমার নিজ জেলায় আসতে আজ বাঁধা দেয়া হয়েছে, গলাচিপা থেকে আমাদের নেতাকর্মীদের আসার পথে যারা বাঁধা দিয়েছে তারা নতুন ফ্যাসিবাদী শক্তি। আমাদের আইন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আশুলিয়ায় নেতাকর্মীদের পোষ্টার ছিড়েছেন। আপনারা যে দলেরই হয়ে থাকেন না কেন এই ধরনের ফ্যাসিবাদী আচরণ করলে আপনাদের পরিনতি হবে ছাত্রলীগ আওয়ামীলীগের মতো। প্রশাসনকে বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’’
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,‘ আগামী নির্বাচনে ৩০০ আসেন প্রার্থী দিবে গন অধিকার পরিষদ। প্রত্যেকের বয় হবে ৩০, ৪০ ও ৫০ বছরের মধ্যে। কারন আগামীতে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়তে তরুনদের সংগঠিত প্রয়োজন। যারা এমপি, পৌরসভা ও উপজেলা নির্বাচন করবেন এখন থেকে জনগনের কাছে যেতে হবে, জনগনের কাছে নিজেদের কাছে তুলে ধরতে হবে।’
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে জেলা গন অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শাহ আলম শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. নজরুল ইসলাম ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল‌ মামুন ও রবিউল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. নাদিম হাসান প্রমুখ।
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist