আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালীতে সাবেক সংসদ সদস্য শাহজাদা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা।

রাহুল গোপালঃ

399 4
0
পটুয়াখালীতে সাবেক সংসদ সদস্য শাহজাদা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা।
554
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহাজাদাসহ ৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) পটুয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন দশমিনা উপজেলার খারিজা বেতাগি গ্রামের মোঃ আশ্রাফ মৃধা। বাদীর পক্ষ থেকে আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামীরা হলেন, পটুয়াখালী-৩ আসনে দুইবারের সংসদ সদস্য এস এম শাহাজাদা। শাহাজাদার পিতা লুৎফর রহমান ও তার আপন তিন চাচাতো ভাই সেলিম সরদার, মোঃ সুমন সরদার ও মোঃ সোহাগ সরদার।

মামলার অন্য ৩ আসামি হলেন, বেতাগী সানকিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিপন হাওলাদার, বেতাগী সানকিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শাহিন মৃধা ও বেতাগী সানকিপুর ওয়ার্ড যুবলীগের সদস্য মো: রুবেল মৃধা।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, এস এম শাহাজাদা এবং তার চাচাতো ভাইদের নেতৃত্বে স্থানীয় ক্যাডার বাহিনী ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে বাদীকে গুরুতর আহত করে এবং তার দুইটি মোটরসাইকেল ও বাড়ি-ঘর ভাঙচুর করে। পরবর্তীতে, ৯ এপ্রিল ২০২৪ তারিখে ধারালো অস্ত্রসহ আসামীরা তার ভাড়াটিয়া বাড়িতে হামলা করে এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ প্রদান না করলে বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং পরিশেষে ৩৫ হাজার টাকা নিয়ে তাকে মুক্তি দেয়।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, এস এম শাহাজাদা ও তার চাচাতো ভাইদের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আলম খান জানান, মামলার আসামিরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist