আগুনমুখা । Agunmukha

রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের পা ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

কলাপাড়া অফিসঃ

533 6
0
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে চেয়ারম্যানের পা ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা
741
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কলাপাড়ায় লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আনসার উদ্দিন মোল্লা হামলায় আহত হয়েছেন।  সোমবার সন্ধ্যায় ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আনসার উদ্দিন মোল্লা অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা সংঘবদ্ধ হয়ে তাঁর ওপর হামলা করেছেন। হামলার পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই তাঁকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আনসার উদ্দিন মোল্লা বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদের দোতলায় কার্যালয়ে বসে কাজ করছিলাম। দুর্বৃত্তরা ভবনটির নিচে অবস্থান করছিল। ৪০-৫০ জনের হাতে লাঠিসোঁটা ছিল। বুঝতে পেরে আমি দৌড়ে ইউনিয়ন পরিষদ ভবনের তিনতলায় গিয়ে একটি কক্ষে আশ্রয় নেই। সেখানে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালায়। ওরা আমাকে বেধড়ক পিটিয়েছে। আমার ডান পা ভেঙে গুঁড়া করে দিয়েছে।’

লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসার উদ্দিন মোল্লা অভিযোগ করেন, ‘বিএনপি-জামায়াতের লোকেরা এ হামলার সঙ্গে জড়িত। হামলাকারীদের আমি চিনতে পেরেছি।’ তবে এখনই তাঁদের নাম বলতে চাই না।

তবে মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ বলেন, ‘আনসার মোল্লার প্রতি আওয়ামী লীগের একটি পক্ষ আগে থেকেই ক্ষিপ্ত ছিল। এ কথা এলাকার সবাই জানেন। কয়েক মাস আগে তিনি নিজ দলের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়েছিলেন। আবারও একই ঘটনা ঘটেছে। এর সঙ্গে আমাদের দলের কোনো কর্মী জড়িত নন।’

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আনসার উদ্দিন মোল্লা আত্মগোপনে ছিলেন। কয়েক দিন আগে তিনি এলাকায় ফেরেন। গতকাল তিনি লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দরে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান এবং দাপ্তরিক কাজ শুরু করেন। বিকেলে একদল লোক লাঠিসোঁটা নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উপস্থিত হয়। আনসার উদ্দিন মোল্লা আত্মরক্ষার জন্য ইউনিয়ন পরিষদ ভবনটির তিনতলায় গিয়ে আশ্রয় নেন। সেখানেই তিনি হামলার শিকার হন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি লতাচাপলী ইউনিয়নের আলীপুর বন্দরে আনসার উদ্দিন মোল্লার ওপর হামলা হয়েছিল। তখন লতাচাপলী ইউনিয়নের যুবলীগ নেতা নজরুল ফকিরের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। সন্ত্রাসীরা তাঁর দুই পা হাতুড়ি দিয়ে থেঁতলে দেয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এখন ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist