আগুনমুখা । Agunmukha

রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

খালেদা জিয়ার ফাঁসি চাইলেন অব্যাহতি পাওয়া বিএনপি নেতা।

বার্তা কক্ষঃ

438 4
0
খালেদা জিয়ার ফাঁসি চাইলেন অব্যাহতি পাওয়া বিএনপি নেতা।
608
SHARES
2.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রকাশ্য সভায় খালেদা জিয়ার ফাঁসির দাবি করলেন সদ্য দল থেকে অব্যাহতি দেওয়া পটুয়াখালীর বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির। তাঁর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরোছে, যা ইতিমধে ভাইরাল। তাঁর ওই বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে আজীবনের জন্য দল থেকে বহিস্কারসহ বিচার দাবি করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ও বাউফল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ।
আপেল মাহমুদ বলেন, ওয়ান ইলেভেনের ঝড়ে বাউফল বিএনপি অগোছালো হয়ে পড়ে। তখন এ ধরণের কিছু লোক বিএনপিতে চলে আসে। হুমায়ন কবির বিএনপি করলে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সরকারের সব নির্বাচনে অংশ নিয়েছেন। বতর্মানে তিনি বাউফল পৌরসভার ৩নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। তিনি আরও বলেন, ২০০১ সালের নির্বাচনে কবির জাতীয় পার্টির প্রার্থী ফারুক আহম্মেদের লাঙ্গলের পক্ষে কাজ করেন। এ কারণেই তিনি খালেদা জিয়ার ফাঁসি চেয়ে বক্তব্য দিয়েছেন। তাঁর এমন দৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিচার দাবি করছি।
বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম ফারুক আহম্মেদ তালুকদারের পক্ষে পাবলিক মাঠের মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাউফল পৌরসভা বিএনপির সহ-সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ। যদিও ওই সভায় ফারুক তালুকদার এবং উপজেলা বিএনপির ও বাউফল পৌরসভা বিএনপির নেতাদের তেমন কেউ উপস্থিতি ছিল না। ওই সভায় হুমায়ুন কবির বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ফারুক আহম্মেদের পক্ষে কাজ করার আহবান জানান।
বক্তব্যের শেষ অংশে হুমায়ুন কবির বলেন, ‘সবাইকে বলে যাই আজকের এ বিক্ষোভ খালেদা জিয়ার ফাঁসি অনিবার্য।’ এরপর পাশ থেকে একজন ভুল ধরিয়ে দিলে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার ফাঁসি অনিবার্য।’ মুহুর্ই তাঁর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাউফল উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক তান্ডব চালানো হয়েছে। নির্দয়ভাবে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন বাসা ও সরকারি প্রতিষ্ঠানে। পেটে বাচ্চাসহ মহিষ জবাই করার মত ঘটনাও ঘটেছে বাউফলে। আর এ ধরনের হামলা ও হুমকি থেকে রেহাই পায়নি সাংবাদিকেরাও। যার নেতৃত্ব দেন পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাউফল পৌরসভা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ১০ আগস্ট দলীয় পদ থেকে অব্যাহতি দেয় জেলা বিএনপি। এরপর থেকে হুমায়ুন কবির এলাকায় ছিলেন না। শুক্রবার তিনি মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় আসেন এবং নিজেকে জাহির করার জন্য তাঁর পক্ষের পৌরসভা বিএনপির সহ-সভাপতি নিতাই চন্দ্র দেবনাথ কে ব্যবহার করে প্রতিবাদ সভার আয়োজন করেন।
এ বিষয়ে হুমায়ন কবির সাংবাদিকদের বলেন,‘ তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়েছেন। খালেদা জিয়ার ফাঁসি চাওয়ার প্রশ্নই আসে না। এটা তাঁর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist