আগুনমুখা । Agunmukha

রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

কুয়াকাটা পৌর বিএনপি নেতার হামলা-দখলে পালিয়ে বেড়াচ্ছে সাংবাদিক পরিবার।

451 5
0
কুয়াকাটা পৌর বিএনপি নেতার হামলা-দখলে পালিয়ে বেড়াচ্ছে সাংবাদিক পরিবার।
627
SHARES
2.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মতিউর রহমানের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টেলিভিশন এবং দৈনিক যুগান্তরের কায়াকাটা প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লব ও তার পরিবার। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের দিনেই মতিউর রহমান ও তার লোকজন সাংবাদিক বিপ্লাবের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর সহ তার বাড়িতে হামলা ও লুটপাট করে দখল করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব অভিযোগ করেন, দীর্ঘদিন যাবত মতিউর রহমানের সাথে তার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তবে গত ৫ আগস্ট বিকেলে আওয়ামীলীগ সরকারের পতনের খবরে কুয়াকাটার আলীপুরে অবস্থিত তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্রসহ একদল উশৃখল যুবক ভাঙচুর চালায় ও লুটপাট করে। পরে ওই দিনই নাসির উদ্দিন বিপ্লবের বাড়ির দুটি ঘরের একটি সম্পূর্ণ ভেঙে নিয়ে যায় এবং অপর ঘরটি দখল করেন নেয়। আর এতে নেতৃত্ব দেন মতিউরের ভাই মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি মো: মিজানুর রহমান।

এ বিষয় ভুক্তভোগী নাসির উদ্দিন বিপ্লব বলেন, ‘এই হামলা এবং দখল কোনভাবে রাজনৈতিক নয়, রাজনৈতিক বিষয় হিসেবে চালিয়ে দিতে সময়টাকে ব্যবহার করা হয়েছে। আমার পরিবারের সাথে মতিউরের সাথে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। বর্তমানে তারা এলাকায় ভিত্তিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছে। তাদের ভয়ে পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। স্থানীয় প্রশাসন বিষয়টি অবগত রয়েছেন।’

এদিকে মতিউর রহমান এবং তার ভাই মিজানুর রহমান ও আতিকুর রহমান মিলনের বিরুদ্ধে আলীপুরের ইসলামিয়া মোবাইল সেন্টার, জোমাদ্দার ফার্মেসি, দিদার মেডিকেল হল, মোল্লা ট্রেডার্স, বিসমিল্লাহ রেস্তোরাঁসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। তবে মতিউরদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন,’ আপনারা সরেজমিনে এসে তদন্ত করে দেখেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের কারো এ ঘটনার সাথে সম্পৃক্ততা নেই।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist