আগুনমুখা । Agunmukha

শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পটুয়াখালী গণপূর্ত বিভাগের  নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে  দুদক‘র মামলা

মীর মহিবুল্লাহঃ

436 4
0
পটুয়াখালী গণপূর্ত বিভাগের  নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে  দুদক‘র মামলা
605
SHARES
2.8k
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে পটুয়াখালী দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক‘র সহকারি পরিচালক রাসেল রণি আজ দুপুরে বাদি হয়ে মামলাটি দায়ের করেন এবং মামলাটির অনুলিপি পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠিয়েছেন। দুদক মামলাটি তদন্ত করে আদালতে খুব শীঘ্রই অভিযোগপত্র দাখিল করবে বলে জানান মামলার বাদি।
হারুন অর রশিদ কুষ্টিয়া সদর উপজেলার  হাউজিং এলাকার হাবিবুর রহমানের পুত্র। তিনি ২০১৮ সালের ১ অক্টোবর থেকে পটুয়াখালী গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২৮তম বিসিএিস কর্মকর্তা।
ওই কর্মকর্তার কাছ থেকে জ্ঞাত আয় বহির্ভুত নগদ ২৫ লাখ ৮৫ হাজার টাকা, ১০ হাজার ইউএিস ডলার ও ৪৮ দশমিক ২৫ ভরি স্বর্ণালংকার, বেশ কিছু চেক বই ও দলিরাদি উদ্ধার ও আলামত হিসেবে জব্দ করা হয় বলেও মামরায় উল্লেখ করা হয়।
মামলার বিবরনে জানা গেছে, দেশব্যাপি ছাত্র আন্দোলনকালে নিরাপত্তাহীনতার অজুহাতে পুলিশ কোন দায়িত্ব পালন না করায় শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা বজায় রাখতে সড়কের গুরুত্বপুর্ণ স্থানে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছিলেন।  ৮ আগষ্ট বিকেল সাড়ে ৩ টার দিকে একটি কালো রংয়ের প্রাইভেট কারসহ হারুন অর রশিদ বরিশালের হাতেম আলী চৌরাস্তার অতিক্রমকালে গতিবিধি সন্দেহজনক হওয়ায় শিক্ষার্থীরা গাড়িটিকে আটক করে। এসময় প্রকৌশলীর স্ত্রী সালমা আক্তার, ছেলে আশফাক অর রশিদ ও মেয়ে সানজিদা রশিদ ওই গাড়িতে ছিলেন। শিক্ষার্থীরা গাড়িটিতে তল্লাশি চালিয়ে উক্ত নগদ টাকা, ডলার ও স্বর্ণালংকার উদ্ধার করে। এসব সম্পদের সঠিক উৎস্য সম্পর্কে কোন সদুত্তর দিতে না পারায় শিক্ষার্থীরা কর্তব্যরত সেনাবাহিনীর সদস্যদের অবগত করলে তারা জব্দকৃত মালামালসহ আটককৃতদের বরিশাল কোতোয়ালী থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। ওই সাধারণ ডায়েরির আলোকে পটুয়াখালীতে দুদক এ মামলাটি দায়ের করলো।
খোঁজ নিয়ে জানা গেছে তিনি সপরিবারে পটুয়াখালী থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন এবং প্রাইভেট কারটি কুষ্টিয়া থেকে ভাড়া করে নিয়ে এসেছিলেন।
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist