আগুনমুখা । Agunmukha

শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

বিদ্যালয়ের সকল শিক্ষকদের মৃত্যু; মেরুদন্ডযুক্ত শিক্ষক চেয়ে শিক্ষার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

459 5
0
বিদ্যালয়ের সকল শিক্ষকদের মৃত্যু; মেরুদন্ডযুক্ত শিক্ষক চেয়ে শিক্ষার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !
638
SHARES
2.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় জেলার সর্বপ্রাচীন বিদ্যাপীঠ। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হালমার ঘটনায়, শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে নিশ্চিত হওয়া পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষকদের মৃত্যু হয়েছে বলে দাবী করেছেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ ঘটনায় মেরুদন্ড যুক্ত শিক্ষক নিয়োগ করা হবে মর্মে ফেইসবুকে একটি ব্যাঞ্জাতক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২ আগষ্ট) নিয়োগ বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। আর এতেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মোঃ বনি আমিন অপু নামে একটি ফেইসবুক একাউন্ট থেকে পোষ্ট করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিগত দিনে শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের উপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের পাশে না দাঁড়ানোর পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষকদের মৃত্যু হয়েছে। সারাজীবন ন্যায় এর পাঠ পড়িয়ে, ন্যায় এর আন্দোলনে পাশে না পাওয়ার পরিপ্রেক্ষিতে তাঁদের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হলো। সকল শিক্ষকদের মৃত্যুর পর অত্র বিদ্যালয়টি শিক্ষক সংকটে ভুগছে। তাই বিদ্যালয়ের বর্তমান এবং বিগত সকল শিক্ষার্থীদের পক্ষ হতে নতুন শক্ত মেরুদন্ড যুক্ত শিক্ষক নিয়োগ করা হবে। এমতাবস্থায় দেশের সকল বিদ্যালয় হতে মেরুদন্ড যুক্ত শিক্ষকদের আবেদন করার আহ্বান করা হলো।
নিয়োগ পত্রে যোগ্যতা সরূপ ৩ টা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে: মেরুদন্ড থাকতে হবে। নিজের শেখানো বিদ্যার ওপর নিজের অটল থাকতে হবে। বাবার মতো স্নেহ করতে হবে ও আদর্শবান হতে হবে এবং শিক্ষার্থীদের বিপদে ঢাল হয়ে দাঁড়ানোর সাহস থাকতে হবে।
পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় এর, সকল শিক্ষক মৃত্যুবরণ করায় তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন বিদ্যালয়ে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

এদিকে ব্যাঞ্জাতক এই বিজ্ঞপ্তি প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই বিজ্ঞপ্তিটি তাদের টাইমলাইনে শেয়ার করছেন।

তবে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন এর মতাতম জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।

উল্লেখ্য গত ১৭ জুলাই বিকেলে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতাকর্মীরা ঢুকে বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে বেধরক মারধর করে। এর বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে এ ঘটনার প্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করেনি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist