আগুনমুখা । Agunmukha

শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

সংঘর্ষে নিহত সাংবাদিক মেহেদী বাবা-মা এর সুখের কথা ভাবতো সবার আগে।

আব্দুস সালাম আরিফ,পটুয়াখালীঃ

414 4
0
সংঘর্ষে নিহত সাংবাদিক মেহেদী বাবা-মা এর সুখের কথা ভাবতো সবার আগে।
575
SHARES
2.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

সারাদেশে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে যে দেড় শতাধিক মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েক জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন। এদেরই একজন পটুয়াখালী বাউফল উপজেলার বাসিন্ধা হাসান মেহেদী। যিনি ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়িতে সহিংশতার খবর সংগ্রহ করে গিয়ে নিহত হন। মেহেদীর মৃত্যুতে অসহায় হয়ে পরেছে পুরো পরিবার। বাবা-মায়ের চিকিৎসা আর দুই কন্যা সন্তানের অনাগত ভবিষ্যত নিয়ে অথৈ সাগরে এই সাংবাদিকের পরিবার।
অসুস্থ বাবা-মা এর জন্য প্রতি মাসে প্রয়োজন হতো ১০ হাজার টাকার ঔষধ। বাবা-মা এর চিকিৎসা আর পরিবারের খরচ, সব কিছুই চলতো হাসান মেহেদীর আয়ে। তবে বুলেটের আঘাতে মেহেদীর পাশপাশি সব কিছুই থমকে গেছে। গত ১৮ জুলাই সংবাদ সংগ্রহের জন্য পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী।
পটুয়াখালীর বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামে এক সাধারণ পরিবারের সন্তান হাসান মেহেদী। ছোট বেলা থেকেই অভাব অনটনে বেড়ে ওঠা মেহেদী ছিলেন পরিবারের সবার প্রিয়। তিন ভাই এর মধ্যে মেহেদী সবার বড়। তাইতো তার প্রতি সবার যেমন বাড়তি ভালোবাসা, তেমনি মেহেদীও ছিলো পরিবারের প্রতি আন্তরিক। মেহেদীর বেড়ে ওঠা এবং তার বিভিন্ন স্মৃতি এখনও কাদায় তার স্বজনদের।
সোমবার বিকেলে পটুয়াখালীর বাউফলে হাসান মেহেদীর বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির উঠানেই হাসান মেহেদীকে দাফন করা হয়েছে। পাকা সড়কের পাশেই দো চালা টিনের ঘর ভেঙ্গে কিছুদিন আগে মেহেদী তৈরী করেছেন আধা পাকা টিনসেট বাড়ি। তবে এ জন্য মেহেদীকে স্থানীয়ও একটি এনজিও থেকে ঋন নিতে হয়েছে। প্রতিমাসে মেহেদী ্র্নের কিস্তি পরিশোধ করতেন। পরিবারের সুখের কথা চিন্তা করে বাবা মা কে ভালো রাখতে মেহেদী ছিলো অপসহীন। তাইতো পরিবারের স্বজনরা এখনও মেহেদীর কথা মনে করে কান্নায় বুক ভাসাচ্ছেন।
মেহেদীর খালা মাহিনুর বেগম মেহেদীর স্মৃতি মনে করে কান্না জরিত কন্ঠে বলেন, ‘ছোট বেলায় মেহেদীর অনেক খুজলি প্যাচরা (চর্ম রোগ) ছিলো। এত ঘাঁ হইছিলো মনে করছি বাবায় বাঁচপে না। কিন্তু বাজানরে আমরা অনেক চেষ্টা কইরা সুস্থ করছি। বরগে হোয়াইয়া রাখতাম, নিম পাতা, কাঁচা হলুদ বাইট্টা গায়ে দেতাম। হেই বাবায় আমার লেহা পড়া কইরা বড় হইছে। সাংবাদিক হইছে, আমরা গর্ব করতাম। বাবায় আমাদের সবার খোঁজ খবর নিতো। আগে দো চালা টিনের ঘর ছিল, হের বাপ- মা’র লইগ্যা বিল্ডিং করছে। বাহের চিকিৎসার লইগ্যা সব সময় ব্যস্ত আছেলে। হের চিন্তা আছেলে কিভাবে মা ,বাপরে একটু সুখে রাকপে।’ এভাবেই কথা বলে কান্নায় ভেঙ্গে পরেন মাহিনুর বেগম।
মেহেদীর কবরের পাশেই বলে বিলাপ করছিলো মেহেদীর চাচী রেবা আক্তার। বলেন ‘মেহেদী দেখতে যেমন উচা লম্বা ছিলো তেমনি সে ছিলো ভদ্র একটা ছেলে। সকালের মন জয় করে চলতো। তার স্বপ্ন ছিলো মেয়ে দুই টাকে ভালো করে মানুষ করবে। বাবা মা কে কিভাবে ভালো রাখা যায় সব সময় সেই চিন্তা থাকতো। ছোট দুই ভাই সহ পরিবারটার হাল ধরে রাখছিলো। তবে সব কিছু শেষ হইয়া গেলো।’
মেহদীর সাত মাস ও চার বছর বয়সী দুই কন্যা শিশু রয়েছে। স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় বসবাস করতেন। মত্যুর পর মেহেদীর পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।
হাসান মেহেদী ঢাকা টাইমসের হয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে নিয়মিত দায়িত্ব পালন করতেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টি ফোর, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক বাংলাদেশের আলোয় কাজ করেছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist