পটুয়াখালীর বাউফলে গোয়াল ঘরের খরের স্তুুপ থেকে একটি আগ্নেয় অস্ত্র সাদৃশ্য অস্ত্র উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। মোঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার নওমালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব নওমালা গ্রামের একটি বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোয়াল ঘরের মালিক ইউসুফ মুন্সি তার গৃহপালিত গরুকে খাওয়ানোর জন্য খরেরস্তুপ থেকে খড়কুটো আনতে গেলে অস্ত্রটি দেখতে পায়। পরে তিনি পুলিশকে খবর দিলে সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে আগ্নে অস্ত্র সাদৃশ্য অস্ত্রটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা এটি ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইফেল।
এ বিষয়ে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হোসাইন বলেন, একটি গোয়াল ঘরের খরের স্তুপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। অস্ত্রের পরীক্ষা-নিরিক্ষা শেষে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।








