আগুনমুখা । Agunmukha

শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

পিএসসি’র আবু জাফর ডুপ্লেক্স বাড়ির নির্মান শুরু করেও কেন শেষ করেনি।

আবদুস সালাম আরিফঃ

778 8
0
পিএসসি’র আবু জাফর ডুপ্লেক্স বাড়ির নির্মান শুরু করেও কেন শেষ করেনি।
1.1k
SHARES
4.9k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

প্রশ্নপত্র ফাঁেসর ঘটনায় গ্রেফতার হওয়া পিএসসি’র সদ্য বরখাস্তকৃত উপ পরিচালক আবু জাফরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। কলাগাছিয়া ইউনিয়নের মিয়া বাড়ির মৃত তোফাজ্জেল মিয়া ওরফে পোটকা মিয়ার ছোট ছেলে আবু জাফর। তোফাজ্জল মিয়া এক সময় কৃষি কাজ করতো, তবে দীর্ঘ ১৮ বছর আগে তিনি মারা যান। চার ভাই ও তিন বোনের মধ্যে আবু জাফর সবার ছোট।

বুধবার বিকেলে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আবু জাফরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির সামনেই তৈরী করা হয়েছে পাকা মসজিদ এবং মাদ্রাসা। বাড়ি সামনে দিয়ে চলে যাওয়া পিচঢালা সড়কের পাশেই ৬০ শতক জমিতে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা জমিতে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরীর কাজ শুরু করা হয়েছিলো বেশ কয়েক বছর আগে। তবে বিগত তিন বছর যাবত বাড়িটির নির্মান কাজ ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, আবু জাফর তার নিজ এলাকায় খুব বেশি আশা যাওয়া করতে না। তবে এলাকার সবাই জানতো তিনি সচিবালয়ে ভালো চাকুরী করেন। তবে নিজ বাড়িতে পাকা ভবন নির্মানের কাজ শুরু করলেও ভবনের কলাম এবং ছাদ ঢালাই ছাড়া অন্য কোন কাজ করেননি। সম্প্রতি আবু জাফরের গ্রেফতার ও তার বিরুদ্ধে প্রশ্নফাঁস চক্রের সাথে জরিত থাকার বিষয় গুলো আলোচনায় আশায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, নিজের অবৈধ অর্থ সম্পদ সম্পর্কে যেন কেউ ধারনা করতে না পারে সে কারনেই হয়তো বাড়ির নির্মান কাজ শেষ করেন নি।

স্থানীয় প্রতিবেশী জামাল হোসেন বলেন, সে এখানে মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, বাড়ির কাজও শুরু করেছিলেন। আমাদের জানামতে লোক হিসেবে ভালো। সে কি ধরনের অপরাধ করেছে সেটা আমরা ভালো ভাবে জানতে পারিনি। এখন জানলাম সে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার হয়েছে। কিন্তু তিনি এলাকায় কোন খারাপ কাজ করেনি।’

আবু জাফর এবং তার ভাইর প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠান, কলাগাছিয়া মিয়াবাড়ী নূরানী হাফিজিয়া মাদ্রসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ইমরান হোসেন বলেন, মাদ্রসাটিতে এখন ১৮ জন ছাত্র রয়েছে। মাদ্রসার যাবতীয় খরচ জাফর মিয়া এবং তার ভাই আউয়াল মিয়াই বহন করেন।’

এদিকে স্থানীয় একটি সূত্র বলছে, আবু জাফরের স্ত্রী ঢাকার একটি কলেজে শিক্ষকতা করেন। আবু জাফর ঢাকার মালিবাগে জ্যোতি ইনস্টিটিউট নামে একটি কোটিং পরিচালনা করতেন। সেখানে তিনি বিভিন্ন এলাকার ছাত্র ছাত্রীদের মূলত বিসিএস সহ বিভিন্ন চাকুরীর কোচিং করাতেন। তবে পটুয়াখালীতে জেলায় তিনি চাকুরী দিয়েছেন এমন তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আবু জাফরের সাথে পরিচয় কিংবা যোগাযোগ থাকলেও অনেকেই এখন ঝামেলা এড়াতে পুরো বিষয় গুলোর এরিয়ে চলছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist