আগুনমুখা । Agunmukha

শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে দুর্বৃত্তদের হামলায় ১৪ জন আহত। 

561 6
0
779
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দবিতে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। উক্ত সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১৪ জন বিএনপি নেতা কর্মী আহত হয়েছে বলে দাবী করছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন।
বুধবার ৩ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের স্বনির্ভর সড়ক এলাকার এই ঘটনা ঘটে। বিএনপি নেতাদের দাবি আওয়ামী সমর্থীত সন্ত্রাসীরা এ হামলা চালায়। এতে অন্তত ৪ জন নেতাকর্মী আহত হন।
আহতরা হলেন, রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিল মিয়া, কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন শিকদার, মোঃ লিটু বিশ্বাস, মোঃ গাজী সুমন ও কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের আহবায়ক মোঃ আতিকুল ইসলাম দীপু সহ আরও ১০ জন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দিতে যাওয়ার সময় শহরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা হামলা চালায়।
হামলার বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন বলেন, জননেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবীতে আজ দেশের সকল জেলাতে সমাবেশ ছিলো। এর অংশ হিসেবে  পটুয়াখালীতে শহিদ আলাউদ্দিন শিশুপার্কে আমাদের সমাবেশ ছিলো। সমাবেশে আসার পথে আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের নেতৃত্বে তাদের গুন্ডা বাহিনী আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা চালায়। হামলায় আমাদের অন্তত ১৪ জন নেতাকর্মী আহত হয়েছে।
হামলার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর বলেন, এটা বিএনপির আভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ৷ এই ঘটনায় আওয়ামীলীগের কোনো সম্পৃক্ততা নাই।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম বলেন, বিএনপির সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ উত্তেজনা নিরসন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist