আগুনমুখা । Agunmukha

শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home অপরাধ

কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ০৪ জন গুরুতর জখম,  গ্রেফতার ০১

গোফরান পলাশ

410 4
0
কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ০৪ জন গুরুতর জখম,  গ্রেফতার ০১
569
SHARES
2.6k
VIEWS
Share on FacebookShare on Twitter
পটুয়াখালীর কলাপাড়ায় পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর চারজন কর্মী গুরুতর জখম হয়েছে। বুধবার রাত ৮ টার দিকে কলাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় এ দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্র জানায়, আহতদের মধ্যে মোকছেদ (৪৫) ও সাইমুন ইসলাম (২২) নামের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। অপর আহত শাকিব (১৫) ও বায়েজিদ (২০) নামের দুইজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোকছেদ ও সাইমুনের অবস্থা গুরুতর বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
সূত্রটি আরও জানায়, বুধবার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গণনা শেষে ঘোড়া প্রতীকের বিজয়ী প্রার্থী আব্দুল মোতালেব তালুকদারের কর্মী সমর্থকরা রজপাড়া ভোট কেন্দ্র থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ফিরছিল। পথিমধ্যে বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় দোয়াত কলম প্রতীকের পরাজিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কা মীরার কর্মী সমর্থকরা তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে চারজন গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, পরাজিত প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় চারজন জখম হয়েছে। এদের মধ্যে দুইজন ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও বরিশালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপর নজির (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
ওসি আলী আহম্মেদ আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।
Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist