আগুনমুখা । Agunmukha

রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

লোহালিয়ার চরে গড়ে ওঠা ছৌলা বাগানটির বেঁচে থাকার আকুতি কি শুনতে পাচ্ছেন।

আব্দুস সালাম আরিফ

399 4
0
লোহালিয়ার চরে গড়ে ওঠা ছৌলা বাগানটির বেঁচে থাকার আকুতি কি শুনতে পাচ্ছেন।
554
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী শহরের পূর্বপাশ দিয়ে বয়ে গেছে লোহালিয়া নদী। শত বছর আগে এই নদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে পটুয়াখালী শহর। তবে কালের বিবর্তনে নদী ছোট হয়েছে আর নদীর পূর্ব পাড়ে (লোহালিয়া ইউনিয়ন অংশে) চর পরে সেখানে প্রকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে বিশাল এক বনভূমি। স্থানীয়দের কাছে এটি ছৌলা বাগান হিসেবেই পরিচিত। তবে প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা এই বনভূমি থেকে অবাধে গাছ কেঁটে নেয়া, নতুন গাছ সৃষ্টিতে বাঁধা প্রদান সহ কৃষি জমি দেখিয়ে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়ায় পায়তারা চলছে। আর এই প্রক্রিয়া বন্ধ করতে না পারলে দখলদারদের কবলে পরে ধংশ হতে পারে প্রাকৃতিক এই বনভূমি।

স্যাটেলাইট ইমেজ বিশ্লেষন করে দেখা যায়, ২০১৪ সালের পর থেকেই ধাপে ধাপে এই বাগানটি প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। এক দশক আগে লোহালিয়া নদী কাঠপট্টি এলাকায় নদীর প্রশস্ততা ছিলো ৪২৫ মিটার। তবে বর্তমানে সেখানে নদীর প্রশস্ততা কমে হয়েছে ১৫৩ মিটার। বাকী ২৭২ মিটার এলাকায় চর পরে প্রাকৃতিক বনভূমি সৃষ্টি হয়েছে এই বন। একইভাবে লোহালিয়া ইউনিয়নের পশ্চিম ও দক্ষিন পাশ ঘেষে প্রায় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ এই বনভূমিটি লোহালিয়া নদীর চরেই সৃষ্টি হয়েছে। বর্তমানে পুরো এই ছৌলা বাগানের আয়তন ১.৬ বর্গ কিলোমিটার। আর প্রাকৃতিক ভাবে এই বাগান সৃষ্টি হওয়ায় সরকারের এ বাবদ কোন ব্যয় করতে হয়নি।

পটুয়াখালী সদর উপজেলা ভূমি অফিস সূত্রে জানযায়, লোহালিয়া নদীর চরে জেড়ে ওঠা বনভূমিটি মূলত সরকারের খাস খতিয়াভুক্ত জমি এটি ইদ্রাকপুর লোহালিয়া এবং কেশবপুর মৌজার মধ্যে পরেছে। যার জেল এল নং ৯২ এবং ৮৬।

এদিকে বেশ কয়েকটি অসমর্থিত সূত্র থেকে দাবী করা হচ্ছে এই চরের কিছু জমি সরকারের কাছ থেকে কৃষি জমি দেখিয়ে বন্দোবস্ত নেয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় বেশ কয়েকটি পক্ষ নদীর তীরে গড়ে ওঠা বনভূমির জমিকে কৃষি জমি দেখিয়ে বন্দোবস্ত নেয়া পায়তারাও করছে।

সম্প্রতি এই ছৌলা বাগান এলাকা ঘুড়ে দেখা যায়, বনের অনেক স্থান থেকেই গাছ কেটে নেয়া হয়েছে এমন চিহ্ন রয়েছে। বিশেষ করে গাছের গোড়া গুলো এখন ও স্পস্ট। মূলত নির্দিষ্ট এলাকাকে কেন্দ্র করে গাছ কেটে সেখানে কৃষি জমি তৈরীর প্রক্রিয়া চলছে। একই ভাবে লোহালিয়া ব্রীজের দুই পাড়ে গড়ে তোলা হচ্ছে বসতবাড়ি সহ কৃষি জমি। এ কারনে এই এলাকায় নতুন করে জন্ম নেয়া ছৌলা গাছ গুলো ছোট অবস্থাতেই কেটে ফেলা হচ্ছে।

এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, বনটি সম্পর্কে আমরা অবহিত আছি। এটি প্রকৃতির আশির্বাদ, বিশেষ করে শহরের পাশে সাধারণত এমন বন দেখা যায় না। এটি শহরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। তবে বনভূমিটি বন বিভাগের তফসিল ভুক্ত না হওয়ায় আমরা এটিকে সংরক্ষনে কাজ করতে পারছি না। সরকারের পক্ষ থেকে এটি কে সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করলে বন বিভাগ এটি সংরক্ষণ এবং পরির্চায় কাজ করতে পারবে।’

পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর কুতুবুল আলম বলেন, ‘বন থেকে গাছ কেটে নেয়ার বিষয় আমার জানা নেই,কিংবা এ ধরনের অভিযোগ আমরা পাইনি। এ বিষয়ে কার্যকর পদক্ষেফ গ্রহন করা হবে। কিভাবে বনটি সংরক্ষর করা যায় সে বিষয়ে আমরা কাজ করবো।’

গত কয়েক বছর থেকেই জলবায়ু পরিবর্তন সহ প্রাকৃতিক দূর্যোগের পরিমান বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি যুক্ত হয়েছে তিব্র দাবদাহের মত বৈশি^ক বিষয় গুলো। তবে এমন পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে অধিক পরিমান বৃক্ষ রোপন আর সংরক্ষিত বনভূমির সংখ্যা বৃদ্ধিতেই সমাধানের পথ দেখছেন বিশেষজ্ঞরা। আর সে ক্ষেত্রে পটুয়াখালীর এই ছৌলা বাগানটি সংরক্ষেনের দাবী জেলাবাসীর।

 

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist