আগুনমুখা । Agunmukha

বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home কৃষি

সূর্যমুখী’র তেল উৎপাদনে ঝুঁকছে কৃষক বীজের থেকে তেল বিক্রিতে লাভ বেশি

আব্দুস সালাম আরিফ

396 4
0
সূর্যমুখী’র তেল উৎপাদনে ঝুঁকছে কৃষক বীজের থেকে তেল বিক্রিতে লাভ বেশি
551
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

সমন্মিত পরিকল্পনায় এবার পটুয়াখালীতে বিস্তীর্ন জমিতে সূর্যমুখী আবাদ করা হয়েছে। সূর্যমুখী আবাদ থেকে শুরু করে পরিচর্যা, ফসল সংগ্রহ, ফসল মজুৎ, তেল উৎপাদন, তেল ও খৈল বাজারজাত করনেও কৃষকরা দলবন্ধ ভাবে কাজ করছেন। ফলে বিগত বছরের থেকে এবার এসব সূর্যমুখী চাষে কৃষকরা অনেক বেশি লাভের মুখ দেখছেন। পটুয়াখালী ‘পল্লী প্রগতি সমিতি’ নামে একটি স্থানীয় এনজিও কৃষকদের এই কাজে সার্বিক সহযোগীতা প্রদান করছে।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে এবার ১২০ বিঘা জমিতে একসাথে সূর্যমুখী আবাদ করেছেন এখানকার চৌত্রিশ জন কৃষক। তাদেরকে সংগঠিত করে প্রশিক্ষন দেয়ার পাশপাশি দেয়া হয়েছে উন্নত মানের বীজ ও জৈবসার (ভার্মি কম্পোষ্ট)। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আনার পাশপাশি ফসলে পোকা মাকড়ের আক্রমনে ব্যবহার করা হয়েছে জৈব বালাইনাশক। আর আবহাওয়া ভালো থাকায় এবং সঠিক পরিচর্যার কারনে বিগত বছরগুলোর থেকে এবার ফলনও হয়েছে বেশ ভালো। তাইতো কৃষকদের মুখে এখন আনন্দের হাসি।

স্থানীয় কৃষক মোঃ সামছু গাজী বলেন, ‘পাশপাশি সকল জমিতে একই ফসল চাষ করায় সমস্যা নিয়ে সকলে এক সাথে কাজ করতে পারছি। এতে করে কোন রোগ বালাই কিংবা সমস্যা হলে পরামর্শ করে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে পারছি। ভিন্ন ভিন্ন চাষাবাদ করলে বীজ, কিটনাশক সহ প্রয়োজনীয় জিনিস পত্র কিনতে গিয়ে অনেক সময় নকল পন্য কিনে প্রতারিত হতে হতো। পাশপাশি দাম নিয়ে অনেককে ঠকতে হতো। তবে সমন্মিত ভাবে চাষাবাদ করায় সব কিছু এক সাথে করায় একটি বাড়তি শক্তি কাজ করে। এ ছাড়া সূর্যমুখী ক্ষেতের নিরাপত্তায়ও সকলে কাজ করছি। ফলে এবার কেউ ফুল কিংবা বীজ নষ্ট করেনি।’

একই এলাকার কৃষাণী আছিয়া বেগম বলেন, ‘আগে সূর্যমুখী উৎপাদন করলেও তেল সংগ্রহ এবং বাজারজাত করতে নানা মুখী সমস্যায় পরতে হতো। কৃষক যাতে তাদের চাহিদা অনুযায়ী যে কোন সময় সূর্যমুখী ভাঙ্গিয়ে তেল সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করতে পারেন সে জন্য প্রকল্পের পক্ষ থেকেই আধুনিক তেল সংগ্রহের মেশিন বসানো হয়েছে। এতে করে আমরা এখন সরাসরি সূর্যমুখী বিক্রি না করে নিজেরাই তেল উৎপাদন করে বিক্রি করছি। এছাড়া সূর্যমুখী ভাঙ্গানোর পর যে খৈল পাচ্ছি তা গরুর খাবার হিসেবেও খাওয়ানো যাচ্ছে।’

পটুয়াখালী পল্লী প্রগতি সমিতি ভেলু চেইন ফেসিলেটর কৃষিবিদ আসাদুজ্জামান জানান, জলবায়ু পরিবর্তন সহ নানা মুখী সংকট থেকে কৃষকদের রক্ষা করার পাশপাশি কৃষকদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন করতে বেসকারী সংস্থা ‘পল্লী প্রগতি সমিতি’ কৃষকদের নিয়ে কাজ করছে। সূর্যমুখীর পাশপাশি তারা যাতে সাথী ফসল হিসেবে কিছু সবজী চাষ করতে পারে সে জন্যও কৃষকদের বিভিন্ন শাক সবজীর বীজ সরবরাহ করা হয়েছে। আশা করছি কৃষকরা এর ফলে তাদের আর্থ সামজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের পাশপাশি কৃষিতে নতুন নতুন প্রযুক্তির সম্প্রসারনে আগ্রহী হবেন।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সূর্যমুখী চাষে কৃষকদের ঝুঁকি অনেকটা কম, বিশেষ করে এটি লবনাক্ত এবং তাপ সহিষ্ণু হওয়ায় অনেক অনাবাদী জমিতেও এখন সূর্যমুখী চাষ করা সম্ভব হয়েছে। বর্তমানে প্রতি লিটার সূর্যমুখী তেল ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর সূর্যমুখী বীজের মানের উপর বিবেচনা করে প্রতি কেজি সূর্যমুখী বীজ ৯০ থেকে ১০০ টাকা করে বিক্রি হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist