আগুনমুখা । Agunmukha

রবিবার | ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
Agunmukha--300x75
Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • নির্বাচন
  • রাজনীতি
    • প্রার্থীর ভাবনা
    • জনতার ভাবনা
  • কৃষি
  • অপরাধ
  • উন্নয়ন
    • ইপিজেড
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • দশমিনা
    • গলাচিপা
    • কলাপাড়া
    • রাঙাবালি
  • আবহাওয়া
  • পবিপ্রবি
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • কুয়াকাটা
    • পায়রা সমুদ্র বন্দর
    • বাজার দর
Menu
  • প্রচ্ছদ
  • আলোচিত খবর
  • উপজেলা
    • পটুয়াখালী সদর
    • মির্জাগঞ্জ
    • দুমকি
    • বাউফল
    • কলাপাড়া
    • দশমিনা
    • গলাচিপা
    • রাঙাবালি
  • অন্যান্য
    • রাজনীতি
      • নির্বাচন
      • প্রার্থীর ভাবনা
      • জনতার ভাবনা
    • অপরাধ
    • আবহাওয়া
    • উন্নয়ন
    • ইপিজেড
    • কৃষি
    • বাজার দর
    • পায়রা সমুদ্র বন্দর
    • পবিপ্রবি
    • শিক্ষাঙ্গন
    • রসনা বিলাস
    • বিনোদন
    • কুয়াকাটা
Home আলোচিত খবর

তিব্র দাবদাহে ঔষধ শিল্পে নতুন সংকট; অধিকাংশ ফার্মেসীতে সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষন হচ্ছে না।

আবদুস সালাম আরিফ

396 4
0
তিব্র দাবদাহে ঔষধ শিল্পে নতুন সংকট; অধিকাংশ ফার্মেসীতে সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষন হচ্ছে না।
550
SHARES
2.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

তিব্র দাবদাহে জীবনরক্ষাকারী উপাদান ঔষধ সংরক্ষন ও বিপনন নিয়ে সংকট তৈরী হচ্ছে। অধিকাংশ ঔষধ ৩০ ডিগ্রি সেলসিয়াস এর নিচের তাপমাত্রায় সংরক্ষন করার কথা থাকলেও সাম্প্রতিক সময় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়ায় পর্যন্ত তাপমাত্রা উঠে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হাতে গোনা দুই একটি ফার্মেসী ছাড়া পটুয়াখালী জেলার অধিকাংশ ঔষধের দোকানেই তাপমাত্রা নিয়ন্ত্রনে তেমন কোন ব্যবস্থা নেই। ফলে দীর্ঘদিন অধিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষন করায় ঔষধের গুনগত মান নষ্ট হওয়ায় পাশাপাশি স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পরছে বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা।
বর্তমান সময়ে শিশুদের জন্য সব থেকে বেশি ব্যবহৃত একটি এন্টিবায়োটিক হচ্ছে সেফ-৩। স্কয়ার ফার্মাসিটিক্যাল এর সেফিক্সিম গ্রুপের এই ঔষধের নির্দেশিকায় লেখা আছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষন করুন। একই ভাবে ঠান্ডা কাশি কিংবা এলার্জি’র জন্য বহুল প্রচলিত ঔষধ ফেক্সো। এই ঔষধের সিরাপের গায়ে লেখা আছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষন করুন। এই ভাবে নবজাতদের জন্য বহুল ব্যবহৃত ঔষধ ফাইটোমেনাজিওন গ্রুপের কে-ওয়ান। যার গায়েও লেখা রয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষন করুন। এমনি ভাবে সকল ঔষধের নির্দেশিকায় লেখা রয়েছে কোন ঔষধ কোন তাপমাত্রায় সংরক্ষন করতে হবে। তবে পটুয়াখালীতে অধিকাংশ দোকানেই সেই নির্দেশনা মানা হচ্ছে না।
এদিকে গত একমাসেরও বেশি সময় যাবত পটুয়াখালী জেলা এবং এর আশ পাশের এলাকায় ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রা বিরাজ করছে। অধিকাংশ ঔষধ যেখানে ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষন করার কথা সেখানে এই দীর্ঘ সময় অধিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষনের ফলে ঔষধের গুনগত মানে কি ধরনের প্রভাব পরলো সে বিষয়েও ভাবিয়ে তুলছে জেলার সচেতন মহলকে।
পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকার বাসিন্ধা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি আমার পরিবারের জন্য নিয়মিত ঔষধ কিনে থাকি। অবশ্য চেষ্টা করি সুপরিচিত দোকান থেকেই ঔষধ কেনার। আগে চিন্তা করতাম ঔষধের কোন ভেজাল আছে কিনা। তবে এখন নতুন করে ভাবতে হচ্ছে ‘আমি যে ঔষধ কিনে আনছি সেটি কিভাবে সংরক্ষন করা হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রচার প্রচারনা করার পাশাপাশি ঔষধ ব্যবসায়ীদেরও সচেতন করতে হবে। প্রয়োজনে এ বিষয়ে কঠোর নির্দেশনা নিয়ে কাজ করতে হবে।’
পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ এ এস এম কবির হাসান বলেন, ‘সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষন ও বিপননের ব্যবস্থা না করলে ঔষধের গুনগত মান নষ্ট হয়ে থাকে। এ বিষয় এখনই কার্যকর উদ্যোগ না নিলে তা মানুষের জন্য নতুন একটি সংকট সৃষ্টি করতে পারে।’
তবে পটুয়াখালী ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক সিকদার কামরুল ইসলাম বলেন, ‘ঔষধ প্রশাসন অধিদপ্তর বিষয়টিকে গুরুত্ব দিয়ে এ নিয়ে কাজ করছে, ইতিমধ্যে ঔষধ প্রশাসন কর্তৃপক্ষ একটি নির্দেশনা জারি করেছে। এ ছাড়া ঔষধের দোকান গুলোতে যাতে তাপমাত্রা মাপার মেশিন থাকে সে জন্য বলা হয়েছে। এ ছাড়া যাদের সম্ভব হয় তারা যেন এখনই এসি সংযোজন করেন এবং যাদের সামর্থ নেই তারা ফার্মেসীতে অধিক ফ্যানের ব্যবস্থা করার পাশপাশি পর্যাপ্ত ভেন্টিলেশন সুযোগ সৃষ্টি করে তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখার জন্য বলা হয়েছে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Advertisement Banner

Recommended

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
জাতীয়

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।
কলাপাড়া

পটুয়াখালীতে স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ উন্মুক্ত।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।
আলোচিত খবর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন।

Popular Playlist

Currently Playing

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

 জুলাই বিপ্লব কোনো রাজনৈতিক নেতার আহ্বানে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঘটেছে- নুরুল হক নুর

আলোচিত খবর
মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

মির্জাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মাস ধরে নেই স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবা বিপর্যয়ের পথে

উপজেলা
দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

দ্রুত বিচার না হলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের

আটক
পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

পটুয়াখালী মেডিকেলের হিসাবরক্ষক সাইদুরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Uncategorized
বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

বাউফলে বিজয় দিবসের র‍্যালীকে কেন্দ্র করে ছাত্রদলের পাল্টাপাল্টি  হামলায় আহত-৪।

অপরাধ
Agunmukha--300x75

আগুনমুখা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

প্রকাশক ও সম্পাদক –
আতিকুর রহমান

Facebook Youtube

বার্তা ও বানিজ্য কার্যালয় –
চৌরাস্তা – ৮৬০০, পটুয়াখালী

  • (+880) 1717-105380
  • news@agunmukha.com
  • আগুনমুখা পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৬ আগুনমুখা । Agunmukha | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Ecom Digital Technology - edt.com.bd

Add New Playlist