পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় বিশ্ব ❝ মা❞ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, পটুয়াখালী।
রবিবার ১২ মে সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: এস এম কবির হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা, সহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা মায়ের গুরুত্ব সম্পর্কে নানা বিষয় তুলে ধরেন এবং বাবা মাতের প্রতি সকল সন্তানের আর যত্নশীল হওয়া উচিত বলে মনে করেন যাতে কোনো পিতা মাতা তার বার্ধক্যকালে বৃদ্ধাশ্রমে থাকতে না হয়।








